কাউন্টিং এজেন্ট দের প্রত্যেককে করাতে হবে করোনা পরীক্ষা, সর্বদল বৈঠকে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
দি নিউজ লায়ন; সোমবার কোচবিহারে ভোট গণনা নিয়ে সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। বৈঠক করেন রিটার্নিং অফিসার তথা কোচবিহার সদরের মহকুমা শাসক রাকিবুর রহমান। সিদ্ধান্ত হয়, গণনায় রাজনৈতিক দল থেকে যে সমস্ত প্রতিনিধিরা এজেন্ট হিসেবে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে।
তারা নিজেরা করে নিতে পারলে ভালো না হলে রাজনৈতিক দল তাদের এজেন্ট দের নাম নির্বাচন আধিকারিক এর কাছে জমা করলে নির্বাচন দপ্তর থেকে তাদের পরীক্ষা করিয়ে নেওয়া হবে। এছাড়াও করণা বিধির কথা মাথায় রেখে প্রতিটি ঘরে 14 টি জায়গায় সাতটি করে টেবিল এর ব্যবস্থা করা হয়েছে। রাকিবুর রহমান জানান, করণা আবহের কারণে আগে থেকেই নির্বাচন কমিশন বেশ কিছু সিদ্ধান্ত বেঁধে দিয়েছে। আমরা জেলা নির্বাচন দপ্তর থেকেও বেশ কিছু সুরক্ষা বিধি পালন করার চেষ্টা করছে।
অযাচিত জমায়েত বন্ধ থাকবে। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে গণনা প্রক্রিয়া চলবে। এই সমস্ত বিষয় নিয়ে দিন বৈঠক হয়। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি) বলেন, গঠনমূলক আলোচনা হয়েছে। নির্বাচন দপ্তর যে সমস্ত বিধি পালন করার চেষ্টা করছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা নির্বাচন দপ্তরকে যথাসম্ভব সহযোগিতা করব।

Post a Comment